0 0
0
No products in the cart.

জায়নামায (এক রঙের) | Jaynamaz (single color) | Ideal Prayer Mat

Brand: Sunnati

৳350

নামাযে দৃঢ়তা আনতে, নামাযে মনোযোগী হতে, নামাযে খুশু খুজু আনতে, দৃষ্টিকে এক জায়গায় নিবদ্ধ রাখতে এক রঙ্গের জায়নামায অপরিহার্য। 

(Available)
Quantity

এক রঙ্গের জায়নামাযে কেন নামায পড়বেন?

  • নামাযে দৃঢ়তা আনতেৎ
  • নামাযে মনোযোগী হতেৎ
  • নামাযে খুশু খুজু আনতেৎ
  • দৃষ্টিকে এক জায়গায় নিবদ্ধ রাখতে


উল্লেখ্য, চাকচিক্যপূর্ণ ও বহু নকশাখচিত জায়নামাযে নামায আদায় করাকালীন নকশার দিকে দৃষ্টি সরে যাওয়া ও নকশার দিকে মনোযোগ চলে যাওয়ার অধিক সম্ভাবনা থাকে।

মসজিদে নববী বা রওযা শরীফ-উনাদের ছবিযুক্ত জায়নামাযে নামায পড়া যে কারণে হারাম ও নাজায়িয-
মসজিদে নববী বা রওযা শরীফ-উনাদের ছবিযুক্ত জায়নামাযে নামায পড়া হারাম ও নাজায়িয। আর আমভাবে কা’বা শরীফ-উনাদের ছবিযুক্ত জায়নামাযে নামায পড়া মাকরূহ তাহরীমী এবং খাছভাবে হারাম ও নাজায়িয। অতঃপর আমভাবে নকশা খচিত জায়নামাযে নামায পড়া সুন্নতের খেলাফ বা মাকরূহ এবং হুযূরী বিনষ্ট হওয়ার কারণ।

কারণ পবিত্র ও সম্মানিত কা’বা শরীফ, মসজিদে নববী শরীফ এবং বাইতুল মুকাদ্দাস শরীফ হচ্ছে, মহান আল্লাহ পাক উনার শেয়ার বা নিদর্শনসমূহের অন্তর্ভুক্ত। যার প্রতি সম্মান প্রদর্শন করা প্রত্যেকের জন্যই ফরয এবং অশেষ কল্যাণের কারণও বটে।

 

এ প্রসঙ্গে মহান আল্লাহ পাক বলেন-
ومن يعظم شعائر الله فانها من تقوى القلوب
অর্থ: “যে ব্যক্তি মহান আল্লাহ পাক উনার নিদর্শনসমূহের প্রতি সম্মান প্রদর্শন করবে, নিশ্চয়ই তা তার জন্য অন্তরের তাক্বওয়া বা পবিত্রতারই নিদর্শন।” (সূরা হজ্জ-৩২)

 

মহান আল্লাহ পাক অন্যত্র আরো বলেন-
ومن يعظم حرمت الله فهو خير له عند ربه

অর্থ: “মহান আল্লাহ পাক যে সকল বস্তুকে সম্মানিত করেছেন, তাকে যে ব্যক্তি সম্মান করলো, এটা তার জন্য মহান আল্লাহ পাক উনার নিকট কল্যাণ বা ভালাইয়ের কারণ হবে।” (সূরা হজ্জ-৩০)
 

উপরোক্ত আয়াত শরীফসমূহ দ্বারা এটাই ছাবিত হলো যে, মহান মহান আল্লাহ পাক উনার নিদর্শনসমূহের প্রতি সম্মান প্রদর্শন করা সকলের জন্যই ফরয। আর সেগুলোর অবমাননা করা সম্পূর্ণই হারাম ও নাজায়িয।
 

কাজেই, “পবিত্র ও সম্মানিত কা’বা শরীফ, মসজিদে নববী শরীফ, বাইতুল মুকাদ্দাস শরীফ” যেহেতু মহান মহান আল্লাহ পাক উনার নিদর্শনসমূহের অন্তর্ভুক্ত, সেহেতু উক্ত নিদর্শনসমূহকে পায়ের নিচে রাখা বা সেগুলোকে পদদলিত করা মহান আল্লাহ পাক উনার নিদর্শনসমূহকে অবমাননা করার শামিল। যা শুধু আদবের খেলাফই নয় বরং স্থান ও ক্ষেত্র বিশেষে নাজায়িয, হারাম ও কুফরী। তাই মহান মহান আল্লাহ পাক ইরশাদ করেন-
يايها الذين امنوا لا تحلوا شعائر الله
অর্থ: “হে ঈমানদারগণ! তোমরা মহান আল্লাহ পাক উনার নিদর্শনসমূহের অবমাননা করো না।” (সূরা মায়িদা-২)

সঙ্গত কারণেই আন্তর্জাতিক সুন্নত মুবারক প্রচার কেন্দ্র কখনোই সম্মানিত পবিত্র মক্কা শরীফ ও সম্মানিত পবিত্র মদীনা শরীফ উনাদের ছবিযুক্ত জায়নামায বিক্রয় করেনা। বরং ছবিমুক্ত শরীয়তসম্মত নকশা খচিত জায়নামায বিক্রয় করে থাকে।


Add your review

Your email address will not be published. Required fields are marked *

Please login to write review!

Upload photos

Looks like there are no reviews yet.

Your experience on this site will be improved by allowing cookies Cookie Policy